সীতাকুণ্ডের বিশিষ্ট শিক্ষক হেমেন্দ্র কুমারের পরলোকগমন

0

কামরুল ইসলাম দুুলু: সীতাকুন্ডের সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া নিবাসী স্বর্গীয় নলীনি কান্ত সাহার পুত্র শিক্ষক হেমেন্দ্র কুমার সাহা (৭০) গত শুক্রবার রাত সাড়ে ৯ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পরলোকগমন করেন। হেমেন্দ্র কুমার সাহা দীর্ঘ দিন যাবত শিক্ষকতা পেশায় জড়িত ছিলেন। তিনি বার আউলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও রাজাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘ দিন প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন ।

মৃত্যুকালে তিনি স্ত্রী,চার পুত্র এবং বহু আত্মীয় -স্বজন রেখে যান। জানা যায় তিনি দীর্ঘদিন যাবত ক্যান্সার জনিত রোগে ভুগছিলেন।

এদিকে শিক্ষক হেমেন্দ্র কুমার সাহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ জানিয়েছেন সীতাকুন্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক সৈয়দ ফোরকান আবু, ৮নং সোনাইছড়ি ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব নুরউদ্দীন মোহাম্মাদ জাহাঙ্গীর চৌধুরী,চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগ সদস্য বিশিষ্ট রাজনীতিবিধ জনাব আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস ও সাংবাদিক সাইফুল ইসলাম শিল্পী।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.