ক্রাইশ্চার্চে নাটাই অস্ট্রেলিয়ার হাতেই

0

স্পোর্টস ডেস্কঃ  দুইদিন ব্যাটসম্যানদের দাপটের পর ক্রাইশ্চার্চে দেখা গেল বোলারদের চোখ রাঙানি। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে উভয দলের বোলাররা সমানতালে শাসন করেন। তা সত্ত্বেও ক্রাইশ্চার্চ টেস্টের নাটাই রয়েছে অস্ট্রেলিয়ার হাতেই। তৃতীয় দিনশেষে দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড চার উইকেট হারানোর পরও অস্ট্রেলিয়ার ১৪ রানের লিড রয়েছে।

আগের দিনের চার উইকেটে ৩৬৩ রান নিয়ে সোমবার তৃতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। এদিনে তাদের প্রথম ইনিংস শেষ হয় ৫০৫ রানে। প্রথম ইনিংসে নিউজিল্যান্ড করেছিল ৩৭০ রান। তাই ১২৫ রানে পিছিয়ে থেকে সোমবার দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। দিনশেষে তারা সংগ্রহ করে চার উইকেটে ১২১ রান।

দুদলের মধ্যে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দুদিন তিনজন সেঞ্চুরি করেন। তবে তৃতীয় দিনে কেউ সেঞ্চুরির দেখা পায়নি। এমনকি এ্যাডাম ভোজেস ছাড়া হাফ সেঞ্চুরিও করতে পারেননি কেউ। তৃতীয় দিনে খেলতে নেমে অস্ট্রেলিয়ার ইনিংসে কিছুটা দৃঢ়তার সঙ্গে অগ্রসর হতে থাকেন ভোজেস।

তবে দিনের প্রথম ব্যাটসম্যান হিসেবে আউট হন নাথান লিয়ন (৩৩)। তাকে অনুসরণ করে দলীয় ৪৬৪ রানে ফিরেন ভোজেস (৬০)। বাকি চার উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া তাদের ইনিংসে যোগ করেছে মাত্র ৪১ রান। শেষ বেলায় নেইল ওয়াগনারের গতিতে সব লণ্ডভণ্ড হয়ে যায়। ওয়াগনার আগের দিন নিয়েছিলেন দুই উইকেট। তৃতীয় দিনে এর সঙ্গে আরো চার উইকেট যোগ করেন।

পরে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডও উইকেটে খুব একটা থিতু হতে পারেননি। গাপটিল সাজঘরে ফেরেন রানের খাতা খোলার আগেই। এরপর উইলয়ামসন-লাথাম জুটি বাঁধতে চেষ্টা করলেও তা আর পারেননি। দলীয় ৬৬ রানে আউট হয়ে যান লাথাম (৩৯)।

এরপর দিনের খেলা শেষ হওয়ার আগেই নিকলস ও ব্রেন্ডন ম্যাককালাম সাজঘরে ফেরেন। ক্যারিয়ারের শেষ ইনিংসে ম্যাককালাম করেন ২৫ রান। দিনশেষে টপ অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে কেবল উইলিয়ামসন ৪৫ রান করে অপরাজিত রয়েছেন। নিউজিল্যান্ডের পতন হওয়া চার উইকেটের তিনটিই নেন জেমস প্যাটিনসন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.