জেলবন্দি মার্কিন নাগরিকের বাবাকে আটক

0

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের কারাগারে চার মাস ধরে বন্দি রয়েছেন সিয়ামাক নামাজি নামের এক মার্কিন নাগরিক। সম্প্রতি তার বাবাকেও আটক করেছে দেশটির কর্তৃপক্ষ। বাকুয়ের নামাজিকে (৮০) সোমবার তেহরান শহর থেকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন তার স্ত্রী ইফি নামাজি।

সিয়ামাক একই সঙ্গে ইরান এবং যুক্তরাষ্ট্রের নাগরিক। অক্টোবরে নিজের পরিবারের সঙ্গে দেখা করতে এসে ইরানের ইসলামিক রিভোল্যুশনারী গার্ডের হাতে আটক হন তিনি।

তবে কর্মকর্তারা এখনও পর্যন্ত সিয়ামাকের বিরুদ্ধে কোনো চার্জ ঘোষণা করেননি।

সিয়ামাকের বাবা বাকুয়ের নামাজিও মার্কিন এবং ইরানের নাগরিক। তাকে ইভিন কারাগারে নেয়া হয়েছে। সেখানেই চার মাস ধরে কারাভোগ করছেন সিয়ামাক। সিয়ামাকের বাবার হৃদযন্ত্রসহ অন্যান্য শারীরিক সমস্যা রয়েছে। আর একারণে তাকে সবসময়ই ঔষধের ওপর নির্ভর করতে হয়। এমন পরিস্থিতিতে তাকে আটক করায় বেশ চিন্তিত তার পরিবার।

এসম্পর্কে সিয়ামাকের মা জানিয়েছেন, ‘আমার নির্দোষ ছেলে এবং স্বামীকে কোনো কারণ ছাড়াই কারাভোগ করতে হচ্ছে। এটা এমন একটা দুঃস্বপ্ন যা বলে বোঝানো যাবে না।’ তিনি আরো জানিয়েছেন, ‘আমি খুব চেষ্টা করছি। কিন্তু এ ব্যাপারে অতিরিক্ত আর কোনো তথ্যই জোগাড় করতে পারিনি। আর তাদেরকে এক নজর দেখতেও পারছি না।’

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.