অস্কারের খরা কাটালেন ডিক্যাপ্রিও

0

বিনোদন ডেস্কঃ সাকল্যে মোট পাঁচবার অস্কারে মনোনয়ন পেয়েও অস্কার সেরার পুরস্কার থেকে বঞ্চিত হয়ে আসছিলেন টাইটানিকের জ্যাক চরিত্রে অনবদ্ধ অভিনয় করে বিশ্ব সিনেমা দর্শকদের মন জয় করে নেয়া অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। কিন্তু ছয়বারের মতন অস্কারের সেরা অভিনেতার মনোনয় পেয়ে চলতি অস্কারে দীর্ঘদিনের বঞ্ছনার খরা কাটালেন জনপ্রিয় এই অভিনেতা।

অস্কার বা অ্যাকাডেমি অ্যাওয়ার্ডকে বলা হয় চলচ্চিত্রের ‘নোবেল’। নোবেল পুরস্কারকে যতোটা সম্মানের হিসেবে মূল্যায়ন করা হয়, চলচ্চিত্রে ঠিক ততটাই গুরুত্বপূর্ণ আর সম্মানের হিসেবে বিবেচিত একটা ‘অস্কার’! প্রতি বছর তাই এই পুরস্কার জয়ের জন্য মুখিয়ে থাকেন বিশ্বের তাবৎ প্রভাবশালী নির্মাতা থেকে অভিনেতা, অভিনেত্রী, সিনেমাটোগ্রাফারসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট সকলেই। আর চলতি ‘অস্কার অ্যাওয়ার্ড’ সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল ‘সেরা অভিনেতা’ কে হতে যাচ্ছেন এই প্রশ্নটি। কারণ সেরা অভিনেতা হিসেবে এবার ৬ষ্ঠ বারের মত দাবীদার ছিলেন হলিউড সুপারস্টার অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। আর অস্কারে নিজের ৬ষ্ঠবারের মনোনয়নকে মূল্যায়ন করলো অস্কার কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত ডিক্যাপ্রিওকেই সেরা অভিনেতা হিসেবে প্রথমবার স্বীকৃতি দিল অস্কার আয়োজক।

গত বছরে হলিউডের মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্যে অন্যতম আলোচিত ছবির নাম আলেজান্দ্রো গঞ্জালেস ইনারিতুর পরিচালনায় ‘দ্য রেভিনেন্ট’। এই ছবির জন্য অস্কারের খরা ঘুচাতে পেরেছেন ডিক্যাপ্রিও।

এর আগে পাঁচবার সেরা অভিনেতার মনোনয়ন পেয়েও অস্কার বঞ্চিত হওয়ায় এবার অস্কারের জন্য এককভাবে সবচেয়ে বেশি দাবীদার হয়েই ছিলেন ডিক্যাপ্রিও। যদিও এবারও তার অস্কার পাওয়া নিয়ে ছিল যথেষ্ঠ সংশয়। কারণ অস্কারে এবার সেরা অভিনেতার স্বীকৃতি ভাগিয়ে নিয়ে তাকে লড়তে হয়েছে ম্যাট ডেমন, ব্রায়ান ক্রেনস্টন, এডি রেডমাইন এবং মাইকেল ফেসবেন্ডারের মত তারকা অভিনেতার বিরুদ্ধে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.