মিরসরাইয়ে ২২ ইউপি প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী

চট্টগ্রাম, মিরসরাই: আগামী ৩১ মার্চ দ্বিতীয় ধাপে মিরসরাইয়ের ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।আওয়ামীলীগের ২ বিদ্রোহী প্রার্থীসহ ১শ’ ১১ জন সদস্য মনোনয়ন প্রত্যাহার করেছেন। ২২ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

রোববার (১৩ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত প্রার্থীরা হিঙ্গুলী, জোরারগঞ্জ, মিরসরাই সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনের রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন, দুর্গাপুর ও সাহেরখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনের রির্টানিং কর্মকর্তা এএসএম রাশেদুর রহমান, কাটাছরা ও ইছাখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনের রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির খান, ওচমানপুর ও ধুম ইউনিয় পরিষদ নির্বাচনের রির্টানিং কর্মকর্তা জসীম উদ্দিনের কার্যালয়ে তাদের প্রার্থিতা প্রত্যাহার করেন।

 প্রার্থীরা ব্যক্তিগত কারণে প্রার্থিতা প্রত্যাহারের বিষয়ে আবেদন করেছেন বলে জানান রির্টানিং কর্মকর্তারা।

নির্বাচনে উপজেলার ধুম ইউনিয়নে সাধারণ সদস্য পদে প্রত্যাহার করেছেন ১৮ জন। ৫নং ওয়ার্ড একক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ওচমানপুর ইউনিয়নে সাধারণ সদস্য পদে প্রার্থিতা প্রত্যাহার করেছেন ৬ জন। ৭নং ওয়ার্ডে একক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ইছাখালী ইউনিয়নে সাধারণ সদস্য পদে ১৯ জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। ৫নং ওয়ার্ডে একক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। কাটাছরা ইউনিয়নে সাধারণ সদস্য পদে ১৭ জন প্রার্থীতা প্রত্যাহার করেছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩নং ওয়ার্ড, ৫নং ওয়ার্ড ও ৮নং ওয়ার্ডে একক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

জোরারগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা প্রত্যাহার করেছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নিজাম উদ্দিন ভূইয়া ও আশরাফ উদ্দিন। সাধারণ সদস্য পদে ৪ জন ও সংরক্ষিত পদে ২ জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। হিঙ্গুলী ইউনিয়নে সাধারণ সদস্য পদে ১২ জন প্রার্থীতা প্রত্যাহার করেছেন। সংরক্ষিত আসনের (১) একক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ।

মিরসরাই সদর ইউনিয়নে সাধারণ সদস্য পদে ১৯ জন, সংরক্ষিত সদস্য পদে ৩ জন প্রার্থীতা প্রত্যাহার করেছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সদস্য পদে ১ নং ওয়াডর্, ২নং ওয়ার্ড, ৪নং ওয়ার্ড, ৭নং ওয়ার্ডে, ৮ নং ওয়ার্ড, ৯নং ওয়ার্ড ও সংরক্ষিত-১, সংরক্ষিত-২, সংরক্ষিত-৩ একক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

দুর্গাপুর ইউনিয়নে সদস্য পদে প্রার্থিতা প্রত্যাহার করেছেন ৫ জন প্রার্থী। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২নং ওয়ার্ড, ৭নং ওয়ার্ড, ৮নং ওয়ার্ড, ৯নং ওয়ার্ড একক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সাহেরখালী ইউনিয়নে ৪ জন সদস্য প্রার্থিতা প্রত্যাহার করেছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংরক্ষিত-১ নং ওয়ার্ড, সাধারণ ৯নং ওয়ার্ড একক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.