গোলাম সরওয়ার: গণমাধ্যমের অগ্রগতির এই যুগে চরম ঝুঁকির মধ্যে টিভি ক্যামেরা জার্নালিস্টরা তাদের পেশাগত দায়িত্ব পালন করে চলেছেন। মুহুর্তের মধ্যে তাজা খবর দ্রুত সারাদেশে ছড়িয়ে দিচ্ছেন তারা। কোন তথ্য আজকাল আড়াল করা যায় না। একটা সময় অনেক খবরই মানুষ জানতে পারতো না। এখন টিভি ক্যামেরা জার্নালিস্টদের বদন্যতায় লাইভ সংবাদ পরিবেশিত হচ্ছে। যার ফলে দেশে জবাবদিহিতা সুনিশ্চিত হচ্ছে। তিনি সরকারের উন্নয়ন ও অগ্রগতি জনসমক্ষে তুলে ধরার অনুরোধ জানান টিভি ক্যামেরা জার্নালিস্টদের।
টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে বিশিষ্ট সমাজসেবক, নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ উপরোক্ত কথা বলেন।২২ মার্চ মঙ্গলবার টিভি ক্যামেরা জার্নলিস্ট এসোসিয়েশন (টিসিজেএ) সভাপতি শফিক আহমেদ সাজীবের সভাপতিত্বে নগরীর লাভলেইনস্থ টি.সি.জে.এ কার্যালয়ে অনুিষ্ঠত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ টেলিভিশনের প্রযোজক এস এম সাঈদ সুমন, নগর যুবলীগ সদস্য শেখ নাছির আহমেদ ও মো: নেছার আহমেদ, টিভি ক্যামেরা জার্নলিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি এনামুল হক, সাবেক সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টিভি ক্যামেরা জার্নলিস্ট এসোসিয়েশনের সাধাারণ সম্পাদক শামসুল আলম বাবু, সহ সাধারণ সম্পাদক অমিত দাশ, সাবেক সহ সাধারণ সম্পাদক রবিউল হোসেন টিপু, সাংগঠনিক সম্পাদক আবু জাহেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক সঞ্জীব দে বাবু, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান উল্লাহ, নির্বাহী সদস্য আহাদুল ইসলাম বাবু, বাবুন পাল, নগর যুবলীগ নেতা দেলোয়ার হোসেন দেলু, হোসেন সরওয়ার্দী, দেলোয়ার হোসেন সুমন, মহিবুল আলম মিঠু, নগর ছাত্রলীগের সহ-সভাপতি নাজমুল হাসান রুমি প্রমুখ।

Comments are closed.