তাসকিন-সানি’র নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট সার্পোটারর্স এসোসিয়েশন চট্টগ্রামের উদ্যোগে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে আইসিসি কর্তৃক নিষেধাজ্ঞা প্রাপ্ত বাংলাদেশের জনপ্রিয় বোলার তাসকিন আহমদ ও আরাফাত সানি’র ষড়যন্ত্র মূলক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবীতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সংহতি প্রকাশ করেন সোহেল রশিদ, স্বাধীন চৌধুরী, মুহিত, আসিফ ইকবাল, জাহিদুল ইসলাম, তারেক, শামসুদ্দিন রাজু, নাজমুল তারেক, আসাদ, পিকুল, সৌরভ, সেকান্দর, অভি, আশরাফ প্রমুখ।

মানববন্ধনে বক্তরা অবিলম্বে তাসকিন-সানি’র নিষেধাজ্ঞা প্রত্যাহার করার আহবান জানান। তাসকিন-সানি বিশ্ব ক্রিকেটে সম্ভাবনাময়ী সম্পদ। আইসিসির এই রকম মিথ্যা ষড়যন্ত্র দ্রুত প্রত্যাহার চাই অন্যাথায় দেশ-বিদেশে ক্রিকেট ভক্তরা জোরালো আন্দোলন গড়ে তুলবে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.