নিজস্ব প্রতিবেদক : চটগ্রাম নগরীর কোতয়ালী থানার বৃহৎ পাইকারী বাজার চাক্তাইয়ের আসাদগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চারটি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে শুটকি পট্টির একটি গোডাউনে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
ঘটনাস্থলে থাকা আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আবদুর রাজ্জাক বলেন, ‘চাক্তাই আছাদগঞ্জের একটি শুটকি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই গোডাউনসহ চারটি দোকান আগুনে পুড়ে গেছে। সংবাদ পেয়ে লামারবাজার ও আগ্রাবাদ ফায়ার সার্ভিসের চারটি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।’
আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে, তবে এখনো ক্ষয়ক্ষতি নিরুপন করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

Comments are closed.