সৌদির সর্বোচ্চ বেসামরিক পদে ভূষিত মোদি

মোরশেদ রানা : সৌদি আরবের সর্বোচ্চ বেসামরিক পদে ভূষিত করা হয়েছে ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদিকে। সৌদি আরবের প্রতিষ্ঠাতা কিং আবদুল আজিজ আল সৌদের নামে পুরস্কারটি প্রবর্তন করা হয়।গত রবিবার ৩/৫/২০১৬ইং  সৌদিআরব   বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সৌদ  ভারত প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদির হাতে ‘বাদশা আবদুল আজিজ উত্তরীয়’ তুলে দিয়েছেন।সৌদি আরবে সফরকালীন সময়ে বাদশা সালমানের সঙ্গে মোদি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বলে জানা গেছে। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ এবং সন্ত্রাসবাদ বিষয়ে সহযোগিতার ঐকমত্য হয় উভয়ে।
জানাযায়, বাদশা সালমান ভারতে রাষ্ট্রীয় সফরের জন্য মোদির আমন্ত্রণ গ্রহণ করেছেন।মোদির এই সফর ভারত – সৌদিআরব (বন্ধুত্ব) আরো দৃঢ় হবে বলে আশা করে দুই দেশ।

এ বিভাগের আরও খবর

Comments are closed.