মা হচ্ছেন কারিনা

বিনোদন : বলিউড পাড়ায় জোর গুঞ্জন, কারিনা কাপূর নাকি অন্তঃসত্ত্বা। সইফ আলি খানের সংসারে নতুন অতিথির আগমন নিয়ে চারিদিকে প্রবল শোরগোল।

কারিনা কপূর কি সত্যিই অন্তঃসত্ত্বা? তাকে দেখে অবশ্য এখনও তেমন কিছু বোঝা মুশকিল। কিন্তু তার কোল আলো করে একজন আসছে, সেই খবর ছড়িয়ে পড়েছে বলিউডে।

মুম্বাইয়ের একটি সংবাদমাধ্যমের দাবি, সম্প্রতি তাকে স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে যেতে দেখা গিয়েছে। তাতেই গুঞ্জন ছড়িয়েছে। যদিও কারিনা নিজে একাধিকবার জানিয়েছেন, এখনই মা হওয়ার কোনও পরিকল্পনা তার নেই। বিয়ের পরেও চুটিয়ে কাজ করছেন কারিনা। তার গ্ল্যামারে টান ধরেছে, সে কথা কট্টর সমালোচকও বলতে পারবেন না।

কারিনার ঘনিষ্ঠ মহল বলছে, “হয়ত মা হতে চলেছেন করিনা। কিন্তু এখনই কিছু বলতে চাইছে না। কারণ অনেকেই এখন তাদের প্রেগন্যান্সির খবর লুকিয়ে রাখনে”।

এ বিভাগের আরও খবর

Comments are closed.