বিনোদন : ভারত-চীনের যৌথ প্রযোজনার ‘কুংফু যোগা’ ছবিটির শুটিং চলছে রাজস্থানের যোধপুরে। ফারাহ খানে মজেছেন চীনা কিংবদন্তি অভিনেতা জ্যাকি চ্যান। ফারাহ খানও কম যান না!
ছবি তোলে সোশ্যাল সাইডে পোস্ট করে জানান দিয়েছেন নিজের অনুভূতিও। আপাতত ‘অন্য’ চিন্তায় পড়বেন না! মূলত ফারাহ খানের কোরিওগ্রাফিতে যৌথ প্রযোজনার ছবিতে নাচছেন জ্যাকি।
তার ডান্সিং স্কিলও নাকি দুর্দান্ত লেগেছে জ্যাকির। শোনা যাচ্ছে ইতোমধ্যে দু’জনের মধ্যে বেশ বন্ধুতও হয়ে গেছে। অন্তত সোশ্যাল সাইডের ছবি দেখে তাই মনে হচ্ছে।
ফারহা ছবির ক্যাপশনে লিখেছেন, ‘লিজেন্ড অব দ্য ফল!! ওয়ার্প পার্টি! লাভ মাই জব! থ্যাংক ইউ জ্যাকি ফর বিং দ্য সোল ইউ আর!’ ছবিতে জ্যাকির সঙ্গে নাচতে দেখা যাবে বলিউডের জনপ্রিয় খল অভিনেতা সোনু সুডকেও।

Comments are closed.