চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে মনোনয়ন বঞ্চিতদের ভাঙচুর

গোলা্ম সরওয়ার :  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের দলীয় মনোনয়ন বঞ্চিত বিক্ষুব্ধ নেতাকর্মীরা  নগরীর লালদীঘিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে।

শুক্রবার(১৫ এপ্রিল) সকাল সোয়া ১১টার দিকে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, আনোয়ারা ও কর্ণফুলী থানা আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে কার্যালয়ের এসে হামলা চালায়। এসময় তারা অফিসের ভেতরে টেবিল চেয়ারসহ অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে তাদের ওপর ঢিল ছুঁড়ে হামলাকারীরা।  পরে শটগানের গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। বর্তমানে বিক্ষুব্ধ নেতাকর্মীরা তিনভাগে ভাগ হয়ে একদল লালদীঘির পাড়, একদল জেনারেল হাসপাতালের সামনে ও একদল প্রেসক্লাবের সামনে অবস্থান করছে। ঘটনাস্থলে উত্তেজনা বিরাজ করছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.