মোরশেদ রানা : সৌদিআরব রাজধানী রিয়াদ সহ বেশ কয়েকটি জেলায় গত বুধবার আকস্মিক বন্যায় অনেক রাস্তাঘাট, মার্কেট বন্ধ ঘোষনা করা হয়।এদিকে গত কাল বৃ্হস্পতি বার দাম্মাম জেলা শহর সহ আল হাছা শহরে সন্ধায় হটাৎ শিলা বৃষ্টি ও দমকা হাওয়া শুরু হলে অল্প সময়ের মধ্যে রাস্তাঘাটে বৃষ্টির পানিতে বন্যার রুপ নেয়।সাথে সাথে ইলেক্ট্রিক সংযোগ বন্ধ করে দেয় কতৃপক্ষ।বন্ধ করে দেয়া হয় আল হাছা এক্সিবিশন সেন্টার ও বিভিন্ন বিপনি বিতান গুলো।এবং মদিনা মনোয়ারায় তিন জনের মৃত্যু খবর জানিয়েছে স্থানিয় গণমাধ্যম।
অন্য দিকে সিটিনিউজবিডির সৌদিআরব অফিসে হামিজ মোসাইদ থেকে টেলিফোনে জানায় বন্যায় এক বাংলাদেশি(কুমিল্লা জেলার)মৃত্যুবরণ করেছেন।
যদিও নিহতের কোন পরিচয় জানাযায়নি।মরুভুমির দেশ সৌদিআরব এখন ঘন ঘন বন্যায় প্লাবিত হচ্ছে।বৃষ্টির পানি নিস্কাসনের তেমন কোন সুব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতে ও বন্যায় রুপ নেয় দেশটিতে।

Comments are closed.