কুষ্টিয়ার সাবেক স্কুল শিক্ষককে কুপিয়ে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় স্কুল শিক্ষিককে হত্যা করেছে সন্ত্রাসীরা। ভেড়ামারায় অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মজিবর রহমান (৬২) কে কুপিয়ে হত্যা করেছে দুবৃত্তরা। এসময় আহত হয়েছেন শিক্ষকের ছোট ভাই মিজানুর রহমান (৫৫)। তাকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের স্বজদের সূত্রে জানতে পারলাম, রাত সাড়ে আটটার দিকে নিহত স্কুল শিক্ষক মজিবর রহমান মাস্টার ও তার ছোট ভাই মিজানুর রহমান এশার নামাজ পড়ে একসঙ্গে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ১০/১২জনের একদল সশস্ত্র সন্ত্রাসী তাদের গতিরোধ করে এবং এলোপাথাড়ি কুপাতে থাকে। এতে ঘটনাস্থলেই মজিবর রহমান নিহত হন। দুর্বৃত্তরা চলে গেলে গুরুতর আহত মিজানুর রহমানকে নেয়া হয় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন কাছ থেকে জানতে চাইলে তিনি জানান, কি কারনে এঘটনা ঘটেছে তা জানা যায়নি। তবে নিহত মজিবর রহমানের নাতনীর সাথে স্থানীয় এক কিশোরের প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়ে দুই পরিবারের মধ্যে ঝামেলা চলছিল। ওই ঘটনার জের ধরেই এহত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.