ভালো রাধূনী হতে কয়েকটি মৌলিক শিক্ষা

0

জেসমিন আক্তারঃ নারীরা সাধারণ মায়ের কাছ থেকেই রান্নায় হাতে শিক্ষা নেন। এ ছাড়া গৃহীনিরা বই দেখে বা রান্নার অনুষ্ঠান দেখেও রিসিপি নেন। কিন্তু রান্না এমন এক শিল্প যার মৌলিক বিদ্যাটা আত্মস্থ করতে হবে। বড় হোটেলের শেফ থেকে শুরু করে বাড়ির শেফ হিসেবে আপনারও এসব মৌলিক শিক্ষা অর্জন করা জরুরি। এখানে জেনে নিন কয়েকটি মৌলিক শিক্ষা।
১. চাল এবং ভাত দিয়েই শুরু কর যাক। বিভিন্ন ধরনের চাল রয়েছে যা দিয়ে নানা উপাদেয় ভাত রান্না করা যায়। এসব চাল সম্পর্কে জানতে হবে আপনার।
২. বিভিন্ন ধরনের ভাত রান্না করা যায় যা চাল ধোয়া থেকে শুরু করে গরম পানির বিষয়ও জড়িত। অনলাইন থেকে এ বিষয়ে শিক্ষা নিন।
৩. বাদামি চাল দিয়ে ভাত রান্নার কিছু আলাদা বৈশিষ্ট্য রয়েছে। বেশি পানিতে সেদ্ধ করে নিয়ে তা আলাদা করতে হবে। এরপর থিকথিকে যে মাড় জমবে তার মধ্যে দিয়ে রান্নার বাকি কাজ সারতে হবে। এই চালের ভাত অনেকটা পাস্তার মতো করে রান্না করতে হবে।
৪. ঝরঝরে ভাত রান্নার জন্য পানির পরিমাণ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। যেমন- এক কাপ চালের জন্য সোয়া এক কাপ পানি লাগবে। আবার এক কাপ বাসমতি চালের জন্য দেড় কাপ পানি লাগে।
৫. ভাত বা রুটির পরিবর্তে পাস্তা দারুণ পুষ্টিকর ও মজাদার খাবার। বাজেট কম থাকলে দোকান থেকে প্যাকেটজাত পাস্তা কিনে আনুন। আর শৌখিন ডিনারের সময় আটা মেখে শুকিয়ে নিজেই মজার পাস্তা বানাতে পারেন। এর সঙ্গে মজার কোনো সস দিন।
বাড়ির আদর্শ শেফ হতে রান্না বিষয়ে ১৯টি মৌলিক শিক্ষা

৬. বাড়িতে বানানো টমেটোর সস দিন।
৭. মাংসের খাবারের জন্য ভালো মানের মাংস কেনা জরুরি। সেই সঙ্গে জরুরি তাকে ভালো মতো সংরক্ষণ করা।
৮. আমিষভোজীদের কাছে সবচেয়ে প্রিয় মাংসের স্টেক। মাংস গ্রিল করে পুড়িয়ে খাওয়ার চেয়ে মজা আর হয় না।
বাড়ির আদর্শ শেফ হতে রান্না বিষয়ে ১৯টি মৌলিক শিক্ষা

৯. মুরগীর রোস্ট মুরগীর মাংস দিয়ে বানানো সবচেয়ে মজার পদ। বহু উপায়ে রোস্ট করা যায়। রেসিপি নিয়ে তা চেখে দেখুন।
১০. মুরগীর রোস্টের জন্য এর একটি অংশ প্রয়োজন হয়। রোস্টের সঙ্গে আলু বা যেকোনো সবজিও রোস্ট করুন। খেতে বেশি মজা লাগবে।
১১. যে সব খাবার রান্নার সময় বিভিন্ন উপাদানের মিশ্রণ করতে হয়, সে সব উপাদান হাত দিয়ে মিশিয়ে নিন।
১২. রুটির ক্ষেত্রে সবচেয়ে মজার এবং পুষ্টিকর বাসায় বানানো রুটি।
১৩. বিভিন্ন রকম রুটি বাড়িতে বানানো যায়। এগুলো বানানোর পদ্ধতি অনলাইনে পাবেন। এসব রুটি বানাতে দক্ষ হয়ে গেলে আপনি সহজেই পিৎজ্জা বানাতে পারবেন।
১৪. প্রক্রিয়াজাত বিন অর্থাৎ ছোলা, মটর, ভুট্টা বা শীমের বীচি দারুন খাবার। কিন্তু আপনি যদি কেনা বিন বাড়িতে সেদ্ধ করে খান তবে তার জাবাবই হয় না।
বাড়ির আদর্শ শেফ হতে রান্না বিষয়ে ১৯টি মৌলিক শিক্ষা

১৫. সকালের নাস্তার শেষে কফি খান। এতে পরিতৃপ্তির ষোলকলা পূর্ণ হবে।
১৬. গরমের সকালে ঠাণ্ডা ব্রিউড কফি খাওয়ার চেষ্টা করুন।
১৭. বিস্কুট বা কেক ইত্যাদি বানানোর সময় চকোলেট চিপস কুকি ব্যবহার করুন।
১৮. বাড়িতে যেকোনো সময় বানানোর জন্য চকোলেট কেক এর একটি রেসিপি রীতিমতো মুখস্থ করে রাখুন।
বাড়ির আদর্শ শেফ হতে রান্না বিষয়ে ১৯টি মৌলিক শিক্ষা

১৯. পাই বানানোর জন্য সঠিকভাবে উপাদান মেলানো, মিশ্রণ তৈরি করা এবং তাপমাত্রা সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করার কাজটা বার বার চর্চা করুন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.