অবৈধ পাসপোর্ট ব্যবসা, আটক ২

চট্টগ্রাম : নগরীর পাঁচলাইশ থানা এলাকার একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে অবৈধ পাসপোর্ট ব্যবসার দায়ে দু’জনকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। এসময় অবৈধ ব্যবহারের উদ্দেশ্যে রাখা ৭টি বাংলাদেশী পাসপোর্ট ও বেশ কিছু পাসপোর্টের আবেদন ফরম জব্দ করা হয়।

সোমবার গভীররাতে বিচিত্রা লাইব্রেরি ভবনের তৃতীয় তলা থেকে তাদের আটক করা হয়।

আটক দুই ব্যক্তিরা হলেন, রাউজান উপজেলার হলুদিয়া গ্রামের মৃত সিন্দু রাজ বড়ুয়ার ছেলে ধনেন্দ্র বড়ুয়া(৫৫) ও চন্দনাইশ উপজেলার কেশুয়া গ্রামের মো. এমদাদ হোসেনের ছেলে সাকিব হোসেন(২২)।

নগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. মোকতার হোসেন  বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই অবৈধ পাসপোর্ট ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় অবৈধ ব্যবহারের উদ্দেশ্যে রাখা ৭টি বাংলাদেশী পাসপোর্ট ও বেশ কিছু পাসপোর্টের আবেদন ফরম জব্দ করা হয়েছে। বেআইনী কাজে ব্যবহারের উদ্দেশ্যে বিভিন্ন ব্যক্তির নামে ইস্যুকৃত বাংলাদেশী পাসপোর্ট নিজেদের হেফাজতে রাখার দায়ে পাসপোর্ট (অপরাধ) আইন ১৯৫২ এর ৩(১) (চ) ধারা অনুযায়ী তাদের আটক করা হয়।’

এ ঘটনায় পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

এ বিভাগের আরও খবর

Comments are closed.