মোটর সাইকেল মালিককে জিজ্ঞাসাবাদ, খোঁজ কালো মাইক্রোবাসের

নিজস্ব প্রতিবেদক : মোটর সাইকেল, এসএমএসের পর মিতু হত্যা তদন্তে নতুন সূত্র কলো মাইক্রোবাস। হত্যাকান্ডের সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া কালো মাইক্রোবাসটিকে জঙ্গিদের বলে সন্দেহ করছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে এই নিয়ে কথা বলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইকবাল বাহার।

তিনি বলেন, সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া কালো মাইক্রেবাসটি জঙ্গিদের হতে পারে, ফুটেজে দেখা যাওয়া কালো মাইক্রেবাসটির সাথে হত্যাকান্ডের সম্পৃক্ততা থাকতে পারে, কারণ জঙ্গিরা অপারেশান করার সময় পিছনে ভারী যন্ত্রপাতি নিয়ে মাইক্রোবাস নিয়ে ব্যাকাপ দিয়ে থাকে।” ঘটনাস্থলের ফুটেজেই একমাত্র ভরসা নয়, নগরীর অন্য এলাকা থেকেও ফুটেজ সংগ্রহ করা হয়েছে সবকিছু বিশ্লেষণ করে দেখা হচ্ছে এসব মোটর সাইকেল এবং মাইক্রেবাস কোথায় থেকে এসেছে, মোটর সাইকেল রেখে তারা কোথাই গেছে, এসব দেখে মূল জায়গায় হাত দিতে সময় নিচ্ছি, উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, মোটর সাইকেলের মালিককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, পরবর্তীতে এই বিষয়ে জানানো হবে, সবার জানার আগ্রহ আছে কিন্তু সব কিছু সব সময় বলা যায়না, সময় আসলে সবাই জানতে পারবেন।

হত্যাকান্ডে পুলিশ সদস্য জড়িত কিনা এবং এই ঘটনার পর পুলিশ পরিবারের সদসদের নিরাপত্তা বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্ণের জবাবে ইকবাল বাহার বলেন, তদন্তে যে কাউকে পাওয়া যাবে ছাড়া হবেনা, আমাদের সদস্য হলেও না। মিতু’র মোবাইল ফোনে ছেলে মাহিদের স্কুল থেকে কোন এসএমএস দেয়নি বলে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ পুলিশকে জানিয়েছে বলে জানান সিএমপি কমিশনার।

পুলিশ পরিবারের নিরাপত্তা প্রশ্নে তিনি বলেন, গুলি- বন্দুক দিয়ে সব সময় নিরাপত্তা হয়না, এটাই প্রথম আঘাত আসলো পুলিশ পরিবারের সদস্যদের উপর, এই ব্যাপারে নতুন করে চিন্তা ভাবনা চলছে।

রোববার সকালে চট্টগ্রামের জিইসি সংলগ্ন এলাকায় ছেলেকে স্কুলবাসে তুলে দেওয়ার সময় মোটর সাইকেল আরোহি তিন দূর্বৃত্তের ছুরিকাঘাত ও গুলিতে নিহত হন আলোচিত পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু ।

সোমবার ভোররাতে হত্যাকান্ডে ব্যবহৃত মোটর সাইকেল জব্দ করেছে গোয়েন্দা পুলিশ। মাহমুদা খানমকে হত্যার ঘটনায় চারজনকে জিজ্ঞাসাবাদ শেষে তারা জড়িত না থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর সোমবার সন্ধ্যায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশের সবগুলো বিভাগ একযোগে তদন্ত করছে বলে জানা গেছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.