মোরশেদ রানা , সৌদি আরব : সৌদি আরবে বাস ও ট্রাকের সংঘর্ষে ১৫ প্রবাসী নিহত প্রথম রোজার ইফতারের আগে । সোমবার সন্ধ্যার দিকে দেশটির রিয়াদ ও কাশিম হাইওয়ের এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৬০ জন।
সৌদি আরবের জাতীয় দৈনিক সৌদি গ্যাজেট এক প্রতিবেদনে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। রেড ক্রিসেন্টের মুখপাত্র আব্দুল্লাহ আল-মোরাইবেধ বলেন, দুর্ঘটনার পরে বাসে আগুন ধরে যায়। পরে দুটি হেলিকপ্টারে করে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
তবে নিহতদের পরিচয় জানাতে পারেননি রেড ক্রিসেন্টের ওই কর্মকর্তা। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, সৌদি আরবে প্রতিদিন সড়ক দুর্ঘটনায় অন্তত ১৭ জনের প্রাণহানি ঘটে।
এদিকে, সৌদি আরবের আরেক জাতীয় দৈনিক আরব নিউজ এক প্রতিবেদনে বলছে, সোমবার সন্ধ্যায় ইফতারির আগে ভয়াবহ ওই সড়ক দুর্ঘটনায় নিহতদের সবাই প্রবাসী। এতে ৩৫ জন আহত হয়েছে বলে আরব নিউজ জানিয়েছে ।

Comments are closed.