জেসমিন, রান্নাঘর : সুস্বাদু এবং স্বাস্থ্যকর খাবারের মধ্যে সব চাইতে প্রথমে যে খাবার দিয়ে ইফতার করতে মাথায় আসে তা হলো শর্মা। কিন্তু এই শর্মার মজা নিতে বারবার রেস্টুরেন্টে যাওয়ার দরকার নেই। খুব সহজে ঘরেই ঝটপট তৈরি করে ফেলুন রেস্টুরেন্টের স্বাদের মজাদার চিকেন শর্মা।
আসুন জেনে নেই চিকেন শর্মার রেসিপিটি।
শর্মার রুটির জন্য উপকরণ : ময়দা ৫ কাপ, ইষ্ট ১ চা চামচ, লবন পরিমাণমতো, চামচ গুড়ো দুধ, কুসুম গরম পানি পরিমাণমতো, বেকিং পাউডার ১ চা চামচ, তেল পরিমাণমতো, চিনি ২ চা চামচ।
শর্মার পুরের উপকরণ : মুরগির বুকের মাংস ৫০০ গ্রাম স্বেদ্ধ করা ( লম্বা করে কাটা), পেঁয়াজ কুচি ১ কাপ, গাজর, হলুদ ও লাল ক্যাপসিকাম, টমেটো, বাধাকপি লম্বা করে কাটা (৩০০ গ্রাম), মেয়নিস ২ কাপ, টমেটো সস ১ কাপ, সয়াসস ২ চা চামচ, গার্লিক সস ৩ চা চামচ, কাঁচা মরিচ কুচি পরিমাণমতো, তেল ১/২ কাপ, লবণ স্বদমতো।
প্রস্তুত প্রণালী : প্রথমে রুটির সব উপকরণ দিয়ে মাখিয়ে ডো তৈরি করে নিন। রুটির ডো একটি পাত্রে ঢেকে রাখুন ৪ ঘণ্টা। তারপর শর্মার পুরের জন্য চুলায় কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে স্বেদ্ধ মাংসের সাথে একে একে সবগুলো উপকরণ (মেয়নিস,গার্লিক সস ও টমেটো সস বাদে) দিয়ে দিন। ৫-৭ মিনিট ভেজে নামিয়ে ফেলুন। অন্যদিকে রুটি তৈরি করে ফেলুন। মাংসের মিশ্রণের সাথে মেয়নিস,গার্লিক সস ও টমেটো সস মাখিয়ে ফেলুন। তৈরি রুটিতে মাংসের পুর দিয়ে ফয়েল পেপার দিয়ে রোল তৈরি করে ফেলুন।

Comments are closed.