বিনোদন : বলিউডের অভিনেত্রী বিপাশা বসুর বিয়ে হয়েছে মহা ধুমধামে ‘হেটস্টোরি’ খ্যাত তারকা অভিনেতা করন সিং গ্রোভারের সঙ্গে। আর এই বিয়েতে তাকে অভ্যর্থনা জানাতে হাজির ছিলেন বলিউডের বিখ্যাত সব তারকা অভিনেতা-অভিনেত্রীরা। বিভিন্নজন নবদম্পতিকে দিয়েছেন বিভিন্ন ধরনের উপহার! কিন্তু এগুলোতো পুরনো খবর! নতুন খবর হচ্ছে বিপাশার কাছের বন্ধু সুপারস্টার সালমান খান নাকি বিপাশার বিয়েতে ১০ কোটি মূল্যের এক বাড়ি উপহার দিয়েছেন! আর এমন খবর নিয়ে সদ্য মুখ খুললেন বিপাশা!
গত ত্রিশ এপ্রিল মহা ধুমধামে করন সিং গ্রোভারকে বিয়ে করেছেন বিপাশা বসু। তার বিবাহোত্তর সংবর্ধনায় কাছের বন্ধুবান্ধবসহ হাজির ছিলেন বলিউডের শীর্ষস্থানীয় অভিনেতারা। সেখানে অনেকটা সময় বান্ধবীর বিয়েতে ছিলেন সালমান খানও। কিন্তু সেময় বিপাশাকে সালমান কী উপহার দিলেন সে বিষয়ে কিছু শোনা না গেলেও সম্প্রতি ‘ট্রিবিউন ইন্ডিয়া’ নামের একটি সংবাদপত্র খবর ছেপেছে যে, বিপাশার বিয়েতে সালমান খান নাকি তাকে ১০ কোটি রুপি মূল্যের একটি ফ্ল্যাট উপহার দিয়েছেন! আর এই বিষয়টি নিজের টুইটারে শেয়ার করেন বিপাশা।
সালমানের ১০ কোটি রুপি মূল্যের উপহার নিয়ে বলতে গিয়ে বিপাশা বলেন, এখন পর্যন্ত সবচেয়ে ভোগাস খবর হলো এটা। আমি কেন অন্যের কাছ থেকে এমন ধরনের উপহার নিতে যাবো?

Comments are closed.