মুক্তি পেল তীব্র আলোচিত সিনেমা উড়তা পাঞ্জাব

বিনোদন : অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেল তীব্র আলোচিত শহীদ কাপুর অভিনীত সিনেমা ‘উড়তা পাঞ্জাব’। ভারতের প্রায় দুই হাজারেরও বেশি প্রেক্ষাগৃহে একযোগে সিনেমাটি মুক্তি দেয়া হয়েছে। ধারনা করা হচ্ছে মুক্তির আগেই ফাঁস হলেও মুক্তির প্রথম দিনেই অন্তত ২০ কোটি রুপির কাছাকাছি আয় করবে ছবিটি! আর যদি এই অনুমান সত্য হয় তাহলে ভারতীয় দর্শকরা যে সৎ সে বিষয়টিও প্রমাণ হয়ে যাবে!

একতা কাপুরের বালাজি মোশন পিকচার্স ও অনুরাগ কাশ্যপের ‘ফ্যানটম ফিল্মস’-এর যৌথ প্রযোজনায় ছবিটি এরইমধ্যে ভারতজুড়ে ব্যাপক হৈচৈ ফেলে দিয়েছে। উড়তা পাঞ্জাব ইস্যুতে সোচ্চার কণ্ঠ তোলেন অমিতাভ বচ্চন, আমির খান থেকে শুরু করে এ প্রজন্মের অভিনেতা, অভিনেত্রী ও নির্মাতারা। শেষ পর্যন্ত বিষয়টি মুম্বাই হাইকোর্ট সুরাহা করে মাত্র একটি শট কাটে!

উচ্চ আদালতের হস্তক্ষেপে যখন উড়তা পাঞ্জাবের ঘরে বিজয়ের স্বাদ, ঠিক তখনি মুক্তির মাত্র দুই দিন আগে অনলাইনে ফাঁস হয়ে যায় ছবিটি। পুরো ছবির টিমের মধ্যে সৃষ্টি হয় করুণ অবস্থার। আর তাদের দুঃসময়ে পাশে দাঁড়ায় গোটা বলিউড। সোশাল সাইটে অভিনেতা-অভিনেত্রীরা বারবার প্রচারণা চালাচ্ছেন যাতে অনলাইনে ফাঁস হওয়া ছবিটি না দেখে সিনেমা হলে গিয়ে ছবিটি সবাই দেখেন। এমন অবস্থা যখন চলছে আর এরমধ্যে শুক্রবার ভারতজুড়ে অন্তত ২০০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেল ছবিটি।

প্রসঙ্গত, ‘উড়তা পাঞ্জাব’ সিনেমাটির দৈর্ঘ্য দুই ঘন্টা ২৯ মিনিট। ছবিতে ড্রাগের কড়াল থাবার শিকার বর্তমান তরুণ প্রজন্মের কথা তুলে ধরা হয়েছে। ছবির গল্পে যদিও শুধু পাঞ্জাবের অংশটা তুলে ধরা হয়েছে। ১৭ জুন মুক্তি পাওয়া ‘উড়তা পাঞ্জাব’ ছবিতে শহীদ কাপুর ছাড়াও আছেন আলিয়া ভাট, কারিনা কাপুর ও পাঞ্জাব সুপারস্টার দলজিৎ সিং।

এ বিভাগের আরও খবর

Comments are closed.