সীতাকুণ্ডে সন্ত্রাসীদের হামলায় পুলিশের উপ পরিদর্শক আহত

কামরুল ইসলাম দুলু,সীতাকুন্ড : সীতাকুণ্ডে সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছেন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুজয় কুমার মজুমদার শুক্রবার বিকেলে উপজেলার বারৈয়ারঢালা এলাকায় এ ঘটনা ঘটে। সুজয় কুমার মজুমদারকে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, উপজেলা মহালঙ্কা এলাকায় ডাকাত রমজানসহ নয়ন হত্যা মামলা আসামি হারুন বাহিনীর প্রধান হারুন অবস্থান করছে- এমন সংবাদে সেখানে এস আই সুজয় কুমার মজুমদারের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালায়। এ সময় রমজান ও হারুনের নেতৃত্বে একদল গ্রামবাসী পুলিশের ওপর হামলা চালায়। এক পর্যায়ে সন্ত্রাসীরা লোহার রড দিয়ে সুজয় কুমারকে আঘাত করে। এতে তিনি আহত হন।

আহত এস আই সুজয় কুমার মজুমদার জানান, হারুন ও রমজানের নেতৃত্বে স্থানীয় চেয়ারম্যান সমর্থিত একটি গ্রুপ তার ওপর হামলা চালিয়ে লোহার রড দিয়ে আঘাত করেছে। ঘটনার পর সীতাকুণ্ড মডেল থানার ওসি ইফতেখার হাসানের নেতৃত্ব পুলিশে একটি টিম সন্ত্রাসীদের ধরতে সেখানে অভিযানে নেমেছে।

স্থানীয় চেয়ারম্যান রেহান উদ্দিন জানান, মহালঙ্কা এলাকায় চৌধুরী মসজিদে এস আই সুজয় কুমারের নেতৃত্বে একদল পুলিশ সাদা পোশাকে আসামি ধরতে গেলে স্থানীয় লোকদের সাথে বিরোধ হয়। তিনি দাবি করেন, এসময় পুলিশের গুলিতে তিন জন গ্রামবাসী আহত হয়।

এ বিভাগের আরও খবর

Comments are closed.