কুমিরা থেকে বাংলা ভাইয়ের দুই সহযোগী আটক

সীতাকুন্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের বড় কুমিরা এলাকা থেকে জুলফিকার আলী (৪০), আলাউদ্দিন রুবেল (৩২) নামক বাংলা ভাইয়ের দুই সহযোগীকে আটক করেছে পুলিশ। জুলফিকার সীতাকুণ্ড উপজেলার মসজিদ্দা দেলিপাড়া এলাকার মৃত জহুরুল হকেরএবং আলাউদ্দিনএকই এলাকার মৃত নুরুল আফছারের পুত্র বলে জানা যায় ।

সীতাকুণ্ড মডেল থানার ওসি ইফতেখার হাসান জানান, শক্তিশালী জঙ্গি আস্থানা গড়ে তোলার গোপন সংবাদ পেয়ে বৃহস্পতিবার রাতে বাংলা ভাইয়ের দুই সহযোগীর বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় নিজ নিজ বাড়ি থেকে জুলফিকার আলী ও আলাউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার দুই জনেই ২০০১ সালে সীতাকুণ্ডে জঙ্গি আস্তানা গড়ে তুলতে আসা আবদুর রহমান ওরফে বাংলা ভাইয়ের সহযোগী হিসাবে যোগদান করে জঙ্গী কর্মকান্ড শুরু করেন বলে জানান তিনি।”আলাউদ্দিন ইতিপূর্বে ৮ বছর কারাভোগ করেছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.