চট্টগ্রাম : বিদ্যানিকেতন নিকেতন ইনস্টিটিউট-চট্টগ্রাম এর পরিচালনা ও ব্যবস্থাপনায় পল্লীকবি জসীম উদ্দীন বৃত্তি পরীক্ষা-২০১৬ গত ১৭ জুন শুক্রবার নগরীর মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ রতন দাশগুপ্ত, সাংবাদিক ও ছড়াকার সৈয়দ শিবলী ছাদেক কফিল, উপ পরীক্ষা নিয়ন্ত্রক রঞ্জনা পাল, অধ্যক্ষ সুজন বন্ধু ভট্টাচার্য্য, সিভিল ডিফেন্স অফিসার নিউটন দাশ, সিআইডি অফিসার মো. মাহবুব, রুমা বড়ুয়া, নুরুল ইসলাম, মোজাম্মেল হক সুজন, শুভাশী দত্ত, সিনিয়র শিক্ষক আমেনা বেগম, সুবর্ণা ভট্টাচার্য্য, সাহেদা সোলতানা, মৃদুল দাশ, সুজিত দাশ, মো. নুরুল ইসলাম, মো. নাসির উদ্দিন, রিকি চক্রবর্ত্তী, রমা বড়ুয়া, মিতালী সেন, নাসরিন সোলতানা, নিউটন দাশ, নিউটন দাশ প্রমুখ ব্যক্তিবর্গ পরীক্ষা পরিদর্শন ও পর্যবেক্ষণ করেন।
উল্লেখ্য, পল্লিকবি জসীম উদ্দীন বৃত্তি পরীক্ষা ১০ম বারের মতো অনুষ্ঠিত হল। এবারে নগরীর প্রায় ১৫০টি বিদ্যালয়ের ১ম থেকে ১০ম শ্রেণীর প্রায় ৭শ শিক্ষার্থী অংশ গ্রহণ করে।
এ বিভাগের আরও খবর

Comments are closed.