মোরশেদ রানা : সৌদি আরবের পবিত্র মক্কায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশিসহ চারজন নিহত হয়েছে। এবং আহত হয়েছে আরো দুই জন। জানাযায়,আহতদের অবস্থাও আশঙ্কাজনক। গত রবিবার পবিত্র মক্কার দর্শনি স্থান আরাফাত ময়দান দেখতে গেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ঢাকার ধানমন্ডি এলাকার প্রবাসী দুলালের স্ত্রী হেনা আকতার (৩০) ও ছেলে আরিফ আহমেদ সিফাত (৪) এবং নরসিংদীর পলাশ উপজেলার সোহরাব হোসেনের স্ত্রী রোকেয়া বেগম (৩০)।
জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সেক্রেটারী আলতাফ হোসাইন জানান, রবিবার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে আরাফাত ময়দান দেখতে গেলে এ দুর্ঘটনা ঘটে। তারা সবাই ভিজিট ভিসায় কয়েকদিন আগে সৌদি আরব এসেছিলেন।
অপর নিহত ব্যক্তি গাড়ি চালক মায়ানমারের নাগরিক আব্দুল আজিজ। নিহতদের স্থানীয় হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

Comments are closed.