বিয়াদে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মোরশেদ রানা : প্রতিষ্ঠা বার্ষিকীর অঙ্গিকার, রুখবো জঙ্গিবাদ শ্লোগানে বর্ণাঢ‌্য আয়োজনের মধ্য দিয়ে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে রিয়াদ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ । গত বৃহস্পতিবার রাতে রিয়াদের স্থানীয় একটি রেষ্টুরেন্টে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

সংগঠনের সভাপতি আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক ইস্তিয়াক হোসেন তানিম ও আব্দুল্লাহ আল মাসুদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রিয়াদ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেলিম ভূঁইয়া । প্রধান আলোচক ছিলেন, রিয়াদ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রফিকুল হায়দার ভূঁইয়া, বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, রিয়াদ মহানগর আওয়ামীলীগের সহ-সাধারণ সম্পাদক আফসার হোসেন বোরহান,শীবচর আওয়ামীলীগের সভাপতি মোতাহার হোসেন।

আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাতা বাহাউদ্দিন নাসিম, সভাপতি এ্যাড. মোল্লা মোহাম্মদ আবু কাওছার, সাধারণ সম্পাদক পংকজ নাথ এমপি সহ আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে বারবার হত্যার চেষ্ঠা করা হয়েছে কিন্তু বাংলার জনগন তাকে ভালোবাসে বলেই তিনি বেঁচে আছেন । তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের বিরোধীতার মধ্য দিয়েই জঙ্গিবাদের উত্থান । বিএনপি, জামাত জঙ্গি সৃষ্টি করে দেশের ভাবমূর্তি নষ্ট করতে চাইছে । আমরা মুজিব সেনারা জীবিত থাকতে তাদের এই জঙ্গিবাদী আগ্রাসন সফল হতে দিব না ।

সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র, ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের শুভ জন্মদিনে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ রিয়াদ জেলা শাখার পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জয়ের দীর্ঘায়ু কামনা করা হয় ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রিয়াদ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন শাহবাজ, মহানগর যুবলীগের জনশক্তি বিষয়ক সম্পাদক ফারুক খান, এনামূল হক মাতবর, প্রবাসী গোপালগন্জ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি আরিফুজ্জামান, রিয়াদ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক হানিফ উদ্দিন খসরু, লিটন মোল্লা, পাশান মোল্লা, প্রচার সম্পাদক জসিম খান, সহ-প্রচার সম্পাদক বেলাল হোসেন রাজু, শিক্ষা বিষয়ক সম্পাদক মাহমুদুল হক, আইন বিষয়ক সম্পাদক সেলিম মৃধা, সহ-পাঠাগার বিষয়ক সম্পাদক আসাদ বেপারীসহ আরো অনেকে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন, হাফিজুর রহমান রাকিব ।

এ সময় উপস্থিত ছিলেন, প্রবাসী শিবচর আওয়ামীলীগ নেতা শহিদ মাতবর, শওকত বেপারি, মেরাজ মোল্লা, বাচ্ছু মোল্লা, প্রবাসী গোপালগন্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ নেতা মহসিন শেখ, নাইমুল ইসলাম শরিফ ও মিলন উকিল প্রমূখ ।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা অর্পন করেন, প্রবাসী আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ । এরপর শুভ শুভ শুভ দিন, সেচ্ছাসেবক লীগের জন্মদিন শ্লোগানের মধ্য দিয়ে বিশাল একটি কেক কেটে ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা ।

এছাড়াও রিয়াদ জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ও মুজিব আদর্শের সূর্য সৈনিক -সাইফুল ইসলাম বুলু (হার্ট-এট্যাকে) মৃত্যু বরন করায় তার বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান উপস্হিত সকল মুজিব সেনারা ।

এ বিভাগের আরও খবর

Comments are closed.