ষ্টাফ রিপোর্টার : চট্টগ্রাম মহানগরীর আইস-ফ্যাক্টরী বাস্তহারা কলোনী এলাকায় মাদক ব্যবসার নিয়ন্ত্রন নিয়ে গতকাল মঙ্গলবার দু’গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংর্ঘষের ঘটনা ঘটেছে। এসময় উভয় পক্ষ অস্ত্র ও কিরিচ ব্যবহার করেছে। রেলের শত কোটি টাকার জায়গা দখল করে গড়ে উঠা বাস্তহারা কলোনী মাদক ব্যবসা ও অস্ত্র ব্যবসার নিরাপদ ঘাঁটি হিসাবে মহানগীর প্রাণকেন্দ্রে দীর্ঘদিন চলে আসছে। ৫০ জনের একটি সিন্ডিকেট এই বাস্তহার কলোনী নিয়ন্ত্রণ করে।
মহানগরীর কোতায়ালী থানার অধিনে এই জায়গা রেলওয়ের। মাদক ব্যবসায়ী মোক্তার-রাহুল আমীন গ্রুপ ও কামাল গ্রুপের মধ্যে এই সংর্ঘষ হয়েছে। ২৫ একর জায়গার মধ্যে হিরোইন, পতিতালয়, মাদক দোকানসহ নানা অপরাধের ঘাঁটি আইস-ফ্যক্টরীর এই সড়কে। এখানে চলে ইয়াবা ব্যবসা।
গত ঈদের পূর্বে এখানে খুন হন শফি। এই খুনের কোন কিনারা হয়নি। ইয়াবা সিন্ডিকেট এখানে কোটি কোটি টাকার ব্যবসা করে আসছে। এইসব মাদক ব্যবসায়ী অস্ত্র ব্যবসাও করছে মাদকের আড়ালে এমন অভিযোগ রয়েছে।
