বেসামাল ছাত্রলীগ: উদ্ধিগ্ন অভিবাবকগন

0

গোলাম সরওয়ার : চট্টগ্রাম মহানগরীতে ছাত্রলীগের কোন্দল ও গ্রুপিং পলিটিক্স এখন প্রকাশ্যে রূপ নিয়েছে। চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ও নগরীর চকবাজারে বেশ কয়েকদফা মারামারি, গুলাগুলি সহ ঘটেছে অঘটন। ছাত্রলীগের এমন বেপরোয়া রাজনীতির লাগাম টেনে ধরতে ব্যার্থ হচ্ছে আওয়ামীলীগ।

যার কারণে দফায় দফায় বৈঠক ও ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবর্গ চট্টগ্রাম সফর করে মাঠ পর্য্যায়ের নেতৃবর্গ থেকে শুরু করে আওয়ামীলীগের শীষ নেতৃবর্গের সাথে সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা করেও কোন ফায়দা হয়েছে বলে অবস্থাদৃষ্টে মনে হয়না। যার কারণে শিক্ষাঙ্গন থেকে শুরু করে লোকালয়ে হামলা-পাল্টা হামলার ঘটনার সৃষ্টি হয়েছে। শিক্ষাঙ্গনের রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত ও অনুকুলে না থাকায় সাধারণ ছাত্রছাত্রীরা উদ্বিগ্ন।

নগরীতে ছাত্রলীগের সহিংস ঘটনা দিন দিন যেন বাড়ছে। উদ্বিগ্ন হয়ে আছেন অভিবাবকরা। বেকায়দায় পড়েছে নিরাপত্তা নিয়ে সাধারণ ছাত্রছাত্রীরা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.