চট্টগ্রামে ট্রাক চাপায় পুলিশ সদস্য নিহত

0

নিজস্ব প্রতিবেদক : বন্দর নগরীর চট্টগ্রামে হালিশহরে ট্রাকের চাপায় আর্জিযোজন অখন্ড (৪০) নামে পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত এক কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাক চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নতুন বাজার বিশ্বরোড এলাকার হাক্কানি পেট্রোলপাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। তার গ্রামের বাড়ি আনোয়ারা উপজেলায়।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, আর্জিযোজন অখন্ড নগর পুলিশের ট্রাফিক বিভাগের বন্দর জোনে কর্মরত ছিলেন। রাতে পেশাগত দায়িত্ব পালনকালে সিএসডি গোডাইন থেকে আসা গমভর্তি একটি ট্রাক নয়াবাজার বিশ্বরোডে টার্ন নেওয়ার সময় থামানোর সংকেত দেন তিনি। কিন্তু সংকেত অমান্য করে চলে যাওয়ার সময় থামাতে গেলে ট্রাকটি তাকে চাপা দেয়।
এ ঘটনায় ট্রাকটিসহ চালক রাসেল ও হেলপার নাছিরকে আটক করা হয়েছে। তারা জ‍ানিয়েছে, সংকেত পেয়ে ট্রাক থামানোর সময় ব্রেকফেল হয়ে এ দুর্ঘটনা ঘটেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম জানান, গুরুতর আহত অবস্থায় ওই পুলিশ সদস্যকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.