চট্টগ্রামে ডাকাত সর্দার ইদু গ্রেফতার

0

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর টাইগারপাস থেকে পেশাদার ডাকাত মো. ইদু প্রকাশ হাতকাটা ইদুকে (৪১) গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। আজ (৪ আগষ্ট) বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি দেশিয় তৈরি একনলা বন্দুক, ৪টি কার্তুজ, ১টি ধারালো ছোরা, ১টি ধারালো কিরিচ ও ১টি রামদা উদ্ধার করা হয়।

গ্রেফতার অপরজন হলেন ইদুর সহযোগী মো. রাব্বি (২২)।

কোতয়ালী থানার সিআরবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ রুহুল আমিন জানান, ইদু পুলিশের তালিকাভুক্ত ডাকাত। তার নামে ছিনতাই-ডাকাতিসহ ১১টি মামলা রয়েছে। বিভিন্ন পেশাদার ডাকাতদের নিয়ে তার একটি বাহিনী রয়েছে। এ বাহিনীর সর্দার ইদু। এদের সঙ্গে নিয়ে সে বিভিন্ন অপরাধ কাজ করে বেড়ায়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক সহযোগীসহ ইদুকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছে থেকে বেশকিছু দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.