জুবায়ের সিদ্দিকী : বিএনপির নতুন কমিটিতে অপেক্ষাকৃত গুরুত্বপূর্ণ পদ পাওয়ায় বেশ হতাশ বিএনপির বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক ত্যাগী ও সক্রিয় নেতা। অন্যদিকে গুরুত্বপূর্ণ এসব পদ বাগিয়ে নিয়েছেন দন্ডপ্রাপ্ত আসামী, যুদ্ধাপরাধীর সন্তান, সাবেক ও বর্তমান শীর্ষ নেতাদের স্ত্রী, সন্তান ও ভাইসহ আত্নীয়স্বজনরা। পাশাপাশি অভিযোগ উঠেছে জ্যেষ্টতা লংঘনেরও।
এমনকি অনুসরণ করা হয়নি “গঠনতন্তের এক নেতার এক “থাকার বিধানটিও। এই দলটির অনেক প্রভাবশালীকে স্থান দেওয়া হয়েছে “ডাম্পিং জোনে” হিসাবে পরিচিত চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদে। ঘোষিত পুর্ণাঙ্গ কমিটিতে প্রত্যাশিত পদ না পেয়ে চাপা ক্ষোভ ও হতাশা পেয়ে বসেছে সংশ্লিষ্ট নেতাদের। যাদের দু’জন এরই মধ্যে নতুন কমিটি থেকে পদত্যাগ করেছেন।
আরও অনেকে পদত্যাগের চিন্তা ভাবনা করছেন। আবার অনেকে পদত্যাগ না করে কৌশল ভাবনা করছেন। চট্টগ্রামে অনেক সিনিয়র নেতা সঠিক মূল্যায়ন না পাওয়াতে দলের উপর নাখুশ।
