গোলাম সরওয়ার : গ্রেফতারের পর আসামীদের আদালতে হাজির করার ক্ষেত্রে আইনের বিধান লঙ্ঘনের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এমনকি বিনা কারণে ঘন্টার পর ঘন্টা আসামীকে নিজের হেফাজতে অথবা থানায় হাজতে আটকে রেখে দালাল এবং সোর্সদের মাধ্যমের মাধ্যমে আটক ব্যক্তির স্বজনদের চাপ প্রয়োগ করে মোটা অংকের অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। আবার চালান প্রতিবেদনে আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনের ধারায় অভিযোগ আনা হলেও তার সুনিদিষ্টি বিবরণ থানায় আদালতে লাভবান হচ্ছে আসামীরা।
ফৌজদারী কার্য্যবিধির ৬১ ধারায় একজন আসামীকে আনা নেওয়ার সময় বাদ দিয়ে গ্রেফতারে ২৪ ঘন্টার মধ্যে আদালতে হাজির করার বাধ্যবাধকতা আছে। এই সময় মানা না হলে অথবা তারও বেশী সময় ধরে কোন আসামীকে পুলিশ নিজেদের হেফাজতে আটকে রাখলে তাহলে সেটা ফৌজদারী কার্য্যবিধির গুরুতর লঙ্ঘন, এক্ষেত্রে সংশ্লিষ্ট আসামীর আইনজীবি বিষয়টি বিশ্বাসযোগ্য ভাবে আদালতের নজরে আনতে সামর্থ হলে আসামী লাভবান হবে। আসামীকে থানায় হেফাজতে রেখে পুলিশ বাণিজ্য করছে বলে অভিযোগ থাকলেও কে শুনে কার কথা।
বিশেষ করে মাদক সংক্রান্ত পুরানো মামলার আসামীদের গ্রেফতার করে এনে থানা হাজতে আটকে রেখে বাণিজ্য করার অভিযোগ ও রয়েছে। এমনি অভিযোগ রয়েছে বেশী সাতকানিয়া ও লোহাগাড়া পুলিশের বিরুদ্ধে। এখানে জামাত-শিবির আখ্যা দিয়ে ফল ব্যবসায়ী, ছাত্র, চাকুরীজীবি থানায় আটকে রেখে বাণিজ্য করার অভিযোগ পাওয়া গেছে। এই কারিশমায় পুলিশ এখন ব্যাস্ত।
