জামাল জাহেদ, কক্সবাজার : সাম্প্রতিক সময়ে কক্সবাজার জেলার বেশ কয়েকটি কলেজকে জাতীয়করণ করেছে সরকার। অদৃশ্য কারনে বাদ পড়লো মহেশখালী ডিগ্রী কলেজ। মহেশখালীর ৮৫% মানুষ শ্রমজীবি হলে ও ছেলেমেয়েদের শিক্ষার দিকে ধাবিত করার মনমানসিকতায় এগিয়ে যাচ্ছে দিন দিন। অপরাধ প্রবণতায় বার বার মহেশখালি বিতর্কিত হলেও তার বিরুপ প্রভাবে বা অন্য কোন কারনে জাতীয়করণ না হওয়া অনেকে দুঃখের মনে করেন। সুযোগ বঞ্চিত হওয়ায় মদ মহেশখালী কলেজের ছাত্র-ছাত্রীদের স্বপক্ষের মিছিল মিটিং কতোটা তাদের আশার বানী এনে দেবে তা প্রধামন্ত্রীর নজরে আসবে কিনা প্রশ্ন হলেও সরকারের উচ্চমহলে একটা বার্তা পৌছে দিয়েছে আন্দোলনরত ছাত্রছাত্রীরা।
জাতীয়করনের লক্ষ্যে মানববন্ধন, মিছিল করছে তাদের কলেজটি যেন জাতীয়করণ করা হয়। প্রতিটি পরিবারের প্রজন্মের কাছে মহেশখালি কলেজ সরকারী জাতীয় স্বীকৃতি পেলে সুযোগ সুবিধা বাড়বে যেমন ছাত্র-ছাত্রীদের বাড়বে শিক্ষার প্রসার তা মনে করেন অনেকে।
এমন প্রত্যাশার জায়গা থেকে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনায় মহেশখালী কলেজকে জাতীয় করনের দাবীতে আন্দোলনে নামে এ কলেজের পড়ুয়া হাজার হাজার ছাত্রছাত্রী। আন্দোলনের দ্বিতীয় মহেশখালী কলেজ জাতীয় করণের দাবীতে রবিবার সকাল ১১টায় কলেজ প্রাঙ্গন থেকে একটি মিছিল উপজেলা গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ছাত্র-ছাত্রীরা উপজেলা পরিষদের সামনে প্রতিবাদ সমাবেশ করে সরকারের নিকট তাদের কলেজ জাতীয় করনের দাবী জানান।
কলেজ ক্যাম্পাস থেকে প্রায় ১৫০০ ছাত্র-ছাত্রী ও কলেজ ছাত্রলীগের নেতা কর্মীরা বিশাল মিছিল সহকারে গোরকঘাটা বাজার চৌরাস্তার মোড় হয়ে আদালত সড়ক ও উপজেলা বটতলায় ছাত্র/ছাত্রীরা অবস্থান ধর্মঘট করে। এতে প্রায় প্রধান সড়কে ১ ঘন্টা পর্যন্ত সমস্ত গাড়ি চলাচল বন্ধ থাকে। আন্দোলনের মিছিল থেকে ছাত্র ছাত্রীরা গাড়ির টায়ার পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করে। প্রতিবাদ সভায় বিক্ষোভকারী দাবী করেন, মহেশখালী কলেজ জাতীয়করণ করা হোক এটা মহেশখালীর সাড়ে ৪লক্ষ মানুষের প্রাণের দাবী। উচ্চ মাধ্যমিক, ডিগ্রী, অনার্স পরীক্ষা কেন্দ্র সহ সমস্ত সুযোগ সুবিধা থাকা সত্বেও কেন সরকারী হল না এটা অত্যন্ত দূঃখ জনক বলে আন্দোলকারীদের বক্তব্যে উঠে আসে।
জানা যায়, মহেশখালী সমস্ত আপামর জনসাধারণ ও ছাত্র ছাত্রী অভিভাবক সহ সকলের প্রায় ২৩০০ ছাত্র-ছাত্রী নিয়ে বর্তমানে মহেশখালী কলেজ স্ব-গৌরবে কক্সবাজার জেলায় তিন নাম্বার স্থান অধিকার করে। মুসলিম, হিন্দু, রাখাইন, জলদাস সহ বিভিন্ন সম্প্রদায়ের উচ্চ শিক্ষার বাহন মহেশখালী কলেজ খুব দ্রুততম সময়ে জাতীয় করণের ঘোষণা প্রদান করার দাবী করেন কলেজ শিক্ষার্থীরা।
তারা মহেশখালী উপজেলা একটি সাগর ও পাহাড় বেষ্টিত উপজেলা বিবেচনায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখা হাসিনার প্রতি জাতীয় করনের আহবান জানান।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিন জানান, মহেশখালীর শিক্ষার উন্নয়নের স্বার্থে জাতীয়করনের দাবি অবশ্যই যুক্তিযুক্ত, আশা করি সরকার এ বিষয়ে সঠিক পদক্ষেপ নিয়ে মহেশখালি বাসীকে ধন্য করবেন।
