৩৭তম বিসিএসের প্রিলিমিনারি ৩০ সেপ্টেম্বর

0

ঢাকা : সাঁইত্রিশতম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ৩০ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টা থেকে দুই ঘণ্টার এই পরীক্ষা নেয়া হবে। তবে পরীক্ষাকেন্দ্র ও আসনবিন্যাস পরে জানানো হবে। মঙ্গলবার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর ও সিলেট কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা হিসেবে এক হাজার ২২৬ জনকে নিয়োগ দিতে ২৯ ফেব্রুয়ারি বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এই বিসিএসে অংশ নিতে গত ৩১ মার্চ থেকে ২ মে পর্যন্ত প্রার্থীরা আবেদন করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.