সংস্কৃতির সাথে তরুণদের সম্পৃক্ত রাখাত হবে, তাসনিয়ার সংগীত সন্ধ্যায় সুধীজন

0

সিটিনিউজবিডি :    শিল্পী তাসনিয়া নওশিনের সংগীত সন্ধ্যা ‘সুরের জলসা’ গত ১০ আগস্ট সন্ধ্যায় টিআইসিতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেছেন- শুদ্ধ সংস্কৃতি চর্চার কোনো বিকল্প নেই। একমাত্র দেশীয় সংস্কৃতি চর্চা তরুণ প্রজন্মকে দেশ প্রেমে উজ্জীবিত করতে পারে।

বর্তমানে এক শ্রেণির তরুণ যেভাবে বিপদগামী হচ্ছে তাদের মধ্যে সংস্কৃতি চর্চার অভাব রয়েছে। তাই সবাইকে গান, নৃত্য, কবিতা, আবৃত্তি, নাটকে সম্পৃক্ত করা খুবই জরুরি। দেশের সংস্কৃতি চর্চা যত বেশি শক্তিশালী হবে দেশ ততই সমৃদ্ধ হবে। আজকাল সাংস্কৃতিক গোষ্ঠীর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগর এর যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ। উদ্বোধক ছিলেন- বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার কার্যকরী সভাপতি লায়ন এম. শফিউল আলম।

প্রধান বক্তা ছিলেন সংগীতজ্ঞ ওস্তাদ মিহির লালা। গীতিকার আবছার উদ্দিন অলি’র সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন- সম্মিলিত শিল্পী সমাজের সভাপতি চিত্রনায়ক পংকজ বৈদ্য সুজন, বাংলাদেশ গীতিকবি সংসদ চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন খোকন, সাংবাদিক জুবায়ের সিদ্দিকী, চট্টগ্রাম মিউজিক্যাল ব্যান্ড এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী, এডভোকেট সালাহউদ্দিন আহমদ চৌধুরী লিপু, সজল চৌধুরী, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের এস.এ সাঈদ সুমন ও সংবাদ পাঠিকা নাসরিন ইসলাম।

শিল্পীকে শুভেচ্ছা জানিয়ে অনুভূতি প্রকাশ করেন- শিল্পী দীপেন চৌধুরী, গীতিকার দীলিপ ভারতী, পরিচালক ও এডিটর নুরুল ইসলাম নুরু, মুক্তিযোদ্ধা এম.এন ইসলাম, সংগঠক এম.এ মারুফ, সংগঠক আমিনুল হক বাবু, তবলা শিল্পী অভিজিৎ চক্রবর্তী, সংগঠক মোস্তফা আনোয়ারুল ইসলাম, সংগীত শিল্পী দিদারুল ইসলাম, বোরহান উদ্দিন চৌধুরী টিপু, গোলাম সরওয়ার, রোকশেদ খান, সরওয়ার ইমাম টুটুল, আবদুল্লাহ আল হারুন মিন্টু, আলমগীর আলাউদ্দিন ও জেবুন্নেসা পপি প্রমুখ। অনুষ্ঠানে শিল্পী তাসনিয়া নওশিন দেশী-বিদেশী শিল্পীদের বিশটি গান পরিবেশন করেন। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিলেন সিটিনিউজবিডি । পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন দিলরুবা খানম ও অভিনেতা মেজবাহ উদ্দিন চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.