সিটিনিউজবিডি : ফিলিপাইনের একটি কারাগারে দুই চীনা মাদক ব্যবসায়ীসহ ১০ কয়েদির রহস্যজনক মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কয়েকজন। শুক্রবার কারাগার কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
ধারণা করা হচ্ছে, কারাগারে গ্রেনেড বিস্ফোরণে তাদের মৃত্যু হয়।
দেশটির জেল ম্যানেজমেন্ট অ্যান্ড পেনোলজি ব্যুরোর মুখপাত্র যাভেয়ার সোলদা জানান, স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে আট মাদক ব্যবসায়ী ও দুইজন ডাকাতি মামলার আসামি রয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন একজন নিরাপত্তা প্রহরী
এ বিভাগের আরও খবর
