চট্টগ্রামে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছে মহানগর বিএনপি

0

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭২ তম জম্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সোমবার জোহরের নামাজের পর নগরীর নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় সংলগ্ন মসজিদে অনুষ্ঠিত হয় মিলাদ ও দোয়া মাহফিল।

এসময় চট্টগ্রাম মহানগর বিএনপি’র সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেন, আজ ১৫ আগষ্ট বেগম খালেদা জিয়ার জম্মদিন হলেও আমরা তা উদযাপন করছিনা। কেন্দ্র থেকে এ ব্যাপারে বিধি নিষেধ থাকায় জম্মদিন পালনের কর্মসুচী স্থগিত করা হয়।

তিনি বলেন বিএনপি চেয়ারপারসনের জম্মদিন উপলক্ষে নগর বিএনপি’র পক্ষ থেকে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল শেষে দুস্থদের মাঝে খাবার বিতরনের কর্মসুচী গ্রহন করা হয়।
এসময় নগর বিএনপির সেক্রেটারী আবুল হাসেম বকর,বিএনপি নেতা এসএম সাইফুল আলম,সাবেক ছাত্র নেতা মোহাম্মদ আলী,বিএনপি নেতা ইস্কান্দর মির্জা,আর ইউ শাহীন,ইয়াছিন চৌধুরী লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.