কামরুল ইসলাম দুলু, সীতাকুন্ড : ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় হিসেবে১৫আগস্ট লিপিবদ্ধ থাকবে এবং এই হত্যাকান্ডের সাথে জড়িতরা ঘৃণিত ব্যক্তি হিসেবে চিহিৃত হয়ে থাকবে বলে দাবী করেছেন সীতাকুন্ডের সংসদ সদস্য দিদারুল আলম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্যে তিনি উপরোক্ত মন্তব্য করেন।সীতাকুন্ডে দিনব্যাপী কর্মসূচীর মধ্যে দিনের শুরুতে ছিল শোক দিবসের র্যালীটি ।
সকাল ১১টায় সীতাকুন্ড উপজেলা চত্বরে একে একে পুষ্পমাল্য নিয়ে মিলিত হয় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌরসভা নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান ও স্বেচ্ছাসেবী সংগঠন। সব সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলমের নেতৃত্বে একটি র্যালী বের হয়।
র্যালীতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এম এ মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম ভূইয়া, পৌর মেয়র বদিউল আলম, উপজেলা ভাইস চেযারম্যান ছাবেরী প্রমুখ।র্যালীটি শেষে উপজেলা হল রুমে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্টানের আয়োজন করা হয়। এতে মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুলের শিক্ষক, ছাত্র/ছাত্রী ও বিভিন্ন ইউনিয়েনের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
