সীতাকুন্ডে আলিম পরীক্ষায় যুবাইদিয়া মহিলা মাদ্রাসায় শতভাগ পাশ

0

কামরুল ইসলাম দুলু,সীতাকুন্ড  : সীতাকুন্ড পৌরসদরস্থ যুাবাইদিয়া ইসলামিয়া মহিলা আলিম মাদ্রাসা এবার আলিম পরীক্ষায় শতভাগ পাশ করেছে। প্রতিষ্ঠানটিতে শত ভাগ পরীক্ষার্থী পাশ করায় শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে।মাদ্রাসার অধ্যক্ষ নুরুল কবির আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে বলেন গতবছরও তাদের প্রতিষ্ঠান শতভাগ রেজাল্ট করেছে। এবারও আলিম পরীক্ষা শতভাগ পাশ করেছে। তিনি শিক্ষকদের আন্তরিক প্রচ্ষ্ঠোয় ভাল ফলাফল হয়েছে বলে মনে করেন।

যুবাইদিয়া ইসলামিয়া মহিলা আলিম মাদ্রাসা থেকে এবার ৩১জন পরীক্ষার্থী আলিম পরীক্ষায় অংশ গ্রহণ করে ৩১জন পাশ করে। তার মধ্যে এ গ্রেড পেয়েছে ১০জন, এ – পেয়েছে ১১জন বি গ্রেড পেয়েছে ৮জন ও সি গ্রেডে পাশ করেছে ২জন। এছাড়াও কুমিরা নুরিয়া মাদ্রাসাও ১৭জন পরীক্ষার্থীর মধ্যে ১৭জন পাশ করে শতভাগ ফলাফল অর্জন করেছে।

সীতাকুণ্ড উপজেলায় যুবাইদিয়া মহিলা মাদ্রাসা এবার আলিম পরীক্ষায় শতভাগ পাশ করে শ্রেষ্ঠত্ব অর্জন করায় অভিনন্দন জানিয়েছেন সীতাকুণ্ড পৌরসভার মেয়র ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম। তিনি অধ্যক্ষসহ সকল শিক্ষক শিক্ষিকা,পরীক্ষার্থী ও অভিভাবকদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন পরপর দুইবার আলিম পরীক্ষায় শতভাগ পাশ করায় তিনি আনন্দিত।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.