কোন ধর্মই মানব হত্যা সমর্থন করে না – নজরুল ইসলাম চৌধুরী

0

নিজস্ব সংবাদদাতা :  বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপি বলেছেন, কোন ধর্মই মানব হত্যা সমর্থন করে না। যারা ধর্মের নাম দিয়ে মানুষ হত্যা করে তারা কোন ধর্মেরই অন্তর্ভুক্ত নয়। গুটি কয়েকট জঙ্গি নিয়ে ভয়ের কোন কারণ নেই।

দ্রুত জঙ্গিদের নির্মূলে প্রশাসন সহ সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। স্কুল ও মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়ে আলহাজ্ব মাওলানা আমিনুল ইসলাম ছমদী যে খ্যাতি অর্জন করেছেন, সে খ্যাতি শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিয়ে প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান। শিক্ষার্থীদের গতিবিধি, চলাফেরা, বন্ধু-বান্ধব সম্পর্কে জ্ঞাত থাকতে অভিভাবকদের অনুরোধ জানান।

গতকাল ২০ আগস্ট সকালে উপজেলার সাতবাড়ীয়া হাছনদন্ডী এম রহমান সিনিয়র মাদরাসায় সংবর্ধনা ও জঙ্গিবাদ বিরোধী অভিভাবক সমাবেশ পরিচালনা পরিষদের সভাপতি এ এইচ এম রফিকুল হক টিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রাক্তন প্রধান শিক্ষা কর্মকর্তা এ টি এম ছালেহ জহুর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবদুল জব্বার চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লুৎফুর রহমান, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু, চেয়ারম্যান আহমদুর রহমান ভেট্টা।

অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন সংবর্ধিত অতিথিদ্বয় অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আমিনুল ইসলাম ছমদী, মো. সাইফুদ্দীন, কেন্দ্রীয় যুবলীগ নেতা মীর মো. মহিউদ্দিন, ফরিদুল আলম হোসাইনী, মাষ্টার আহসান ফারুক, মোজাহেরুল কাদের, মোহাম্মদ আলী প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.