চন্দনাইশে এইচএসসি’র চেয়ে আলিমে এগিয়ে

0

মো. দেলোয়ার হোসেন , চন্দনাইশ : উপজেলার ৬টি কলেজ ও ৯টি মাদরাসার ফলাফলে এইচএসসি’র চেয়ে আলিমের শিক্ষার্থীরা এগিয়ে রয়েছে। এইচএসসিতে ৬টি কলেজে ২২শ ৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১২শ ৩৩ জন, পাশের হার ৬৬.৯৭%, জিপিএ-৫ পেয়েছে ৩ জন। অপরদিকে আলিমে ২টি প্রতিষ্ঠান শতভাগ পাশ করে। ৯টি মাদরাসায় ৩শ ৯২ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৩শ ৭১ জন, পাশের হার ৯৪.৬৪%, জিপিএ-৫ পেয়েছে ৮ জন। কারিগরিতে ৩ জন জিপিএ-৫ পেয়েছে।
গাছবাড়িয়া সরকারি কলেজে ৮শ ৫৫ জনে পাশ করেছে ৭শ ২৫ জন, পাশের হার ৮৪.৮০%, জিপিএ-৫ পেয়েছে ৩ জন; বিজিসি ট্রাস্ট স্কুল এন্ড কলেজে ৪শ ২৩ জনে পাশ করেছে ৩শ ১ জন, পাশের হার ৭১.১৬%; আমানতছফা বদরুননেছা মহিলা ডিগ্রী কলেজে ৩শ ৭৯ জনে পাশ করেছে ১শ ৭১ জন, পাশের হার ৪৫.১২%; বরমা ডিগ্রী কলেজে ৩শ ৮০ জনে পাশ করেছে ১শ ৫১ জন, পাশের হার ৩৯.৭৩%; সাতবাড়ীয়া অলি আহমদ বীর বিক্রম কলেজে ১শ ৩৬ জনে পাশ করেছে ৭৫ জন, পাশের হার ৫৫.১৫%; জামালুর রহমান খান বিজ্ঞান ও প্রযুক্তি কলেজে ১শ ১৬ জনে পাশ করেছে ১শ ১০ জন, পাশের হার ৯৫%, জিপিএ-৫ পেয়েছে ৩ জন।
আলিমে শতভাগ পাশ করেছে হাশিমপুর মকবুলিয়া ফাজিল মাদরাসা ৫১ জন, জিপিএ-৫ পেয়েছে ১ জন; চাগাচর ফাজিল ৩১ জন; জোয়ারা ইসলামিয়া ফাজিল মাদরাসায় ১শ ৫ জনে পাশ করেছে ১শ জন, জিপিএ-৫ পেয়েছে ১ জন, পাশের হার ৯৫.২৩%; জামিরজুরী রজবিয়া আজিজিয়া রহমানিয়া ফাজিল মাদরাসায় ৫৫ জনে পাশ করেছে ৫১ জন, জিপিএ-২ জন, পাশের হার ৯২.৭৫%; পশ্চিম এলাহাবাদ ফাজিল মাদরাসায় ৪২ জনে পাশ করেছে ৪১ জন, পাশের হার ৯৭.৬১%, জিপিএ-৫ পেয়েছে ৪ জন; সাতবাড়ীয়া বার আউলিয়া আলিম মাদরাসায় ১৫ জনে পাশ করেছে ১৪ জন, পাশের হার ৯৩.৩৩%; হাছনদন্ডী এম রহমান সিনিয়র মাদরাসায় ৪১ জনে পাশ করেছে ৩৮ জন, পাশের হার ৯২.৬৮%, জাফরাবাদ ফাজিল মাদরাসায় ৩০ জনে পাশ করেছে ২৭ জন, পাশের হার ৯০%, বরকল ছালামতিয়া সিনিয়র মাদরাসায় ২২ জনে পাশ করেছে ১৮ জন, পাশের হার ৮১.১৮%।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.