মৌসুমী-ওমর সানি ‘লিডার’

0

সিটিনিউজবিডি :   আবারও ‘লিডার’ সেন্সর বোর্ডে হাজির হয়েছে । তবে বাস্তব জীবনের কোন লিডার নয়, ‘লিডার’ শিরোনামের সিনেমার কথা বলছি। মৌসুমী-ওমর সানি অভিনীত এ সিনেমার শুটিং শেষ করে অনেক আগে সেন্সর বোর্ডে জমা দেয়া হয়েছিল কিন্তু বিভিন্ন ভুলের কারণে সেন্সর বোর্ড সিনেমাটি সংশোধন করে পুনরায় সেন্সরে প্রদর্শনের জন্য আদেশ দেন। তারই ধারাবাহিকতায় ভুল সংশোধন করে সম্প্রতি আবারও সেন্সর বোর্ডে জমা দেয়া হয়েছে বলে সেন্সর বোর্ড সূত্রে জানা গেছে।

দিলশাদুল হক শিমুল পরিচালিত এ সিনেমায় আরো অভিনয় করেছেন, শহিদুল আলম সাচ্চু, সোহেল খান ও আহমেদ শরীফ, নিঝুম রুবিনা, মতিন রহমানসহ অনেকে।

প্রযোজনা প্রতিষ্ঠান সিক্সথ সেন্সের ব্যানারে নির্মিত এ সিনেমাটি রাজনৈতিক পটভূমি ও দেশ প্রেমের কাহিনি নিয়ে গড়ে উঠেছে। এতে মৌসুমীকে একজন নেত্রীর ভুমিকায় দেখা যাবে।

গত বছর বিজয় দিবসে ‘বঙ্গবন্ধু হও আবার’ শিরোনামের একটি গান প্রকাশ করা হয়। ৩ মিনিট ২০ সেকেন্ড দৈর্ঘের এ গানটির রচয়িতা ও কণ্ঠশিল্পী শিমুল।

২০১৩ সালের শুরুর দিকে ‘লিডার’ সিনেমার শুটিং শুরু হয়। চলতি বছর সিনেমাটি সারাদেশে মুক্তি দেয়া হবে বলেও জানা গেছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.