সৌদিতে প্রবাসীদের আয়ের উপর ট্যাক্স

0

মোরশেদ রানা : সৌদিআরব প্রবাসীদের আয় থেকে ট্যাক্স নেওয়ার প্রস্তাব করেছে দেশটি। এবং একে ইতিবাচক হিসেবে দেখছেন দেশটির বিশেষজ্ঞরা। তারা বলছেন, এই প্রস্তাব বাস্তবায়ন হলে তা সৌদি আরবের জন্য ভালো ফল বয়ে আনবে।

সৌদিআরব নিজেদের অর্থনীতির টানাপোড়নে দেশটিতে কর্মরত প্রবাসীদের উপর এই কর বসানোর প্রস্তাব করেছে।

সৌদি চেম্বার কাউন্সিলের সাবেক ভাইস প্রেসিডেন্ট আহমেদ আল আমৌদি বলছেন, অনেক শ্রমিক আইন লংঘন করে।
রেমিটেন্সের ওপর আয়কর ও ফি বাস্তবায়ন হলে তা নিয়ন্ত্রণে আনা সহজ হবে। এই প্রক্রিয়ায় সব প্রবাসীকে ব্যাংক হিসাব খোলার ওপরও গুরুত্ব দেওয়া হবে।

বিশেষজ্ঞরা বলছেন, এই নীতি বাস্তবায়নের ফলে সৌদিকরণ চূড়ান্ত করা আরও সহজ হবে। স্থানীয়দের বেতন ও অন্যান্য সুবিধা বাড়ানো সম্ভব হবে।

আল বাহা চেম্বার সদস্য আলি আল জাহরানি জানান, বিদেশি শ্রমিকরা প্রতিবছর কোটি কোটি ডলার অর্থ অবৈধভাবে দেশে পাঠাচ্ছে। ট্যাক্স আরোপের মাধ্যমে প্রবাসীদের অতিরিক্ত রেমিট্যান্স নিয়ন্ত্রণ করা যাবে। এই অর্থ এখন দেশের কাজে ব্যয় করা যাবে।
উল্লেখ্য, সৌদিআরব সরকারি হিসাবে ৯০ লাখ প্রবাসী অবস্থান করছে,তার মধ্যে ১২ লাখ( প্রায়)বাংলাদেশি।
জানা যায়,প্রবাসীদের আয় থেকে ৬%ট্যাক্স নেওয়ার প্রস্তাব করেছে সৌদিআরব বিশেষজ্ঞরা।এই প্রস্তাব বাস্তবায়ন হলে বাংলাদেশী সহ অনেক প্রবাসী আর্থিকভাবে ক্ষতি গ্রস্ত হবে বলে মনে করেন অনেকে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.