চট্টগ্রামে নারী-পুলিশ সংঘর্ষ

0

সিটিনিউজবিডি : নগরীর কোতোয়ালী থানার স্টেশন রোড এলাকায় এশিয়ান অ্যাপারেলস নামের একটি গার্মেন্টসের নারী শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শ্রমিক পুলিশ মিলিয়ে অন্তত ১৫ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েকজনকে আটক করেছে পুলিশ।

আজ ২৪ আগষ্ট বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নারী শ্রমিকের ওপর নির্যাতনের প্রতিবাদে ও বিচারের দাবিতে আন্দোলনে নামে ওই গার্মেন্টসের নারী শ্রমিকরা।

আন্দোলনরত শ্রমিকরা জানান, মঙ্গলবার এশিয়ান অ্যাপারেলসের বাদামতলী শাখায় এক নারী শ্রমিকের ওপর নির্যাতনের ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে ওইদিনই আন্দোলনে নামে গার্মেন্টসের নারী শ্রমিকরা। বুধবার দ্বিতীয় দিনের মতো নির্যাতনকারীদের বিচারের দাবিতে আন্দোলনে নামে গার্মেন্টসের স্টেশন রোড শাখার নারী শ্রমিকরা।

এসময় আন্দোলনে বাধা দিলে পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করে নারী শ্রমিকরা। পুলিশও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে। এসময় কয়েকজন নারী শ্রমিককে আটক করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.