স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম মহানগরীর ২৭ নং ওয়ার্ডের বেপারীপাড়া গতকাল সন্ধ্যার পর থেকে আজ বুধবার দুপুর একটা পর্যন্ত বিদ্যুৎবিহীন অবস্থায় ছিল। হাজী গোলাম রহমান লেইনের মুখে একটি ট্রান্সফরমার বিকল হওয়াতে অন্ধকারে ডুবে থাকে পুরো এলাকা। বেপারীপাড়ার বাসিন্দা সাংবাদিক আশরাফ আহমদ জানান, ট্রান্সফরমারটি বদল করে বিকল্প ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
এ বিভাগের আরও খবর
