স্টাফ রিপোর্টার : টাকাও নেবেন, খারাপ ব্যবহারও করবেন- এটা হতে পারে না। এভাবে বললেন জেলা প্রশাসক সার্কিট হাউজে গতকাল জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায়। চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান অভিযোগ করেন বিআরটিএ কর্মকর্তা প্রদীপ দাশের বিরুদ্ধে। এই প্রদীপ দাশ তিনবার ফাইল ছুঁড়ে মারেন জব্বার চৌধুরীর গাড়ীর মেইনটেনস্ এর ফাইল। এমন অভিযোগ করার পর ডিসি বললেন, আমি এ ব্যাপারে আপনার বিরুদ্ধে উপরের কর্তাদের অভিযোগ করব। উল্লেখ্য, প্রদীপ দাশের বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। সভায় উপস্থিত সকলে জেলা প্রশাসককে অভিনন্দন জানান বিষয়টির ব্যাপারে প্রদীপ দাশকে সতর্ক করায়।
এ বিভাগের আরও খবর
