সিটিনিউজবিডি : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, বাংলাদেশের সব সাংবাদিক ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করলে এবং জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিলে সাংবাদিকদের আর কষ্ট থাকবে না। শুধু প্রধানমন্ত্রীর অনুদান নয়, নিজেদেরকেও সাবলম্বি হয়ে উঠার পরামর্শ দেন তিনি।
শনিবার (৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে ইকবাল সোবহান চৌধুরী এ কথা বলেন।
তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। দেশের এ অগ্রযাত্রা অক্ষুন্ন রাখতে সাধারণ মানুষের পাশাপাশি দেশের সাংবাদিক সমাজকে এগিয়ে আসতে হবে। শেখ হাসিনা সাংবাদিকদের বন্ধু। তাদের সুখে-দু:খে তিনি ছিলেন, আছেন এবং থাকবেন।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক স্বরূপ ভট্টাচার্যের পরিচালনায় উক্ত অনুষ্টানে বক্তব্য রাখেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও রূপালী ব্যাংকের পরিচালক আবু সুফিয়ান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি শহিদ উল আলম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি কলিম সরওয়ার, সিইউজে’র সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, সিইউজে’র সিনিয়ন সহ-সভাপতি রতন কান্তি দেবাশীষ, সহ-সভাপতি নিরুপম দাশ গুপ্ত, বিএফইউজে’র যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, নির্বাহী সদস্য আসিফ সিরাজ, সিইউজে’র সাবেক সভাপতি এম. নাসিরুল হক, অঞ্জন কুমার সেন, মোস্তাক আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র দাশ, সিইউজে’র সাংগঠনিক সম্পাদক সবুর শুভ প্রমুখ।
