একসঙ্গে পর্দায় আমির খান ও অমিতাভ বচ্চন

0

বিনোদন : বলিউডে শাহেনশা অমিতাভ বচ্চনের সাথে পর্দায় ভাগ বসানোতো রীতিমতো সৌভাগ্যের ব্যাপার। সেই সৌভাগ্যবানদের তালিকায় আগেই নাম উঠিয়েছিলেন বলিউড কিং শাহরুখ খান ও আরেক বলিউড তারকা সালমান খান।

তবে এবার নাম লেখাতে চলেছেন বলিউডের মি. পারফেকশনিস্ট খ্যাত আমির খান। জানা গেছে, শিগগিরই জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস শুরু করতে যাচ্ছে তাদের নতুন ছবি ‘থাগ’র নির্মাণ কাজ। আর এ ছবিতেই একসাথে দেখা মিলবে বলিউডের এই দুই জনপ্রিয় তারকার।

১৯৩৯ সালে ফিলিপ মিডোস টেইলরের লেখা ‘কনফেশন অব এ থাগ’ উপন্যাস অবলম্বনে এই সিনেমাটি তৈরি হচ্ছে। আগামী বছরের প্রথম দিকেই শুরু হবে ছবিটির শুটিং।

এ বিষয়ে আমির খান এখনো মুখ না খুললেও মুখ খুলেছেন অমিতাভ বচ্চন। আমিরের সাথে অভিনয় করাটাকে আনন্দদায়ক অভিজ্ঞতা হবে বলেই ভাবছেন তিনি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.