প্রতিদিন কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন অক্ষয়

0

বিনোদন : বলিউডে অক্ষয় কুমার যে ছবিতে হাত দিচ্ছেন সেটাই বক্স অফিসে গিয়ে সোনা ফলাচ্ছে। কিন্তু বিশেষজ্ঞদের মতে বি-টাউনে ‘খিলাড়ি’-র পারিশ্রমিক নিয়ে যে জল্পনা শুরু হয়েছে তা যদি সত্যি হয় তা হলে সব খানকে তিনি পিছনে ফেলে দেবেন তিনি। শোনা যাচ্ছে, ‘জলি এলএলবি ২’-র জন্য প্রতিদিন এক কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন অক্ষয়।

অক্ষয়ের ২০১৬ বেশ ভালই যাচ্ছে। একের পর এক ছবি হিট হচ্ছে অক্ষয়ের। ‘এয়ারলিফ্ট’, ‘হাউসফুল থ্রি’ এবং ‘রুস্তম’-এর পর তিনি এখন ব্যস্ত ‘জলি এলএলবি ২’-র শুটিংয়ে। ২০১৩ সালের ছবি ‘জলি এলএলবি’-র সিকুয়েলের কাজ এগোচ্ছে জোর কদমে। শোনা যাচ্ছে ‘জলি এলএলবি ২’-এর জন্য ৫০ দিনের ডেট ব্লক করেছে অক্ষয়। অর্থাৎ সব মিলিয়ে এই ছবির জন্য তার পারিশ্রমিক হবে ৫০ কোটি টাকা! বলিউড ইন্ডাস্ট্রির ইতিহাসে পারিশ্রমিকের অঙ্ক দিয়ে অক্ষয় একটা আলাদা রেকর্ড তৈরি করতে চলেছেন বলেই মনে করছেন ইন্ডাস্ট্রির একটা বড় অংশ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.