মোরশেদ রানা : সৌদি আরব দরিদ্র দেশ গুলোতে মানবিক সাহায্যে প্রায় ২২৪ বিলিয়ন রিয়াল এর ও বেশি অর্থ সাহায্য করে, দাতা দেশগুলির মধ্যে সবার উপরে অবস্থান করছে।
দেশটির বৈদেশিক নীতির একটি অপরিহার্য নীতি হচ্ছে তাদের দেশের এই সাহায্য কোন নির্দিষ্ট ধর্ম, জাতি, গোষ্ঠী অথবা কোন রকম রাজনৈতিক সম্পর্কের উপর ভিত্তি করে করা হয় না।
সম্প্রতি এক বার্তায় এই কথাটি প্রকাশ করেন সৌদি নিয়ন্ত্রিত ইসলামিক ইউনিভার্সিটির স্টুডেন্ট অ্যাফেয়ার্স এর ডিন সুলায়মান বিন আব্দুল্লাহ আল রউমি।
আল- রউমি আরও বলেন সৌদি কতৃক এই তহবিল বর্ধিত হয়ে এখন প্রায় ৮৩ টি দেশে চালু রয়েছে ।
তাছাড়া, তারা আফ্রিকার বিভিন্ন দেশে খুব সহজ সর্তে ঋণ প্রকল্প চালু করেছে। এছাড়াও বিভিন্ন অমুসলিম দেশগুলোয় সাহায্যের হাত বাড়িয়ে দেয়ায় ওইসব দেশের নেতারা অত্যন্ত বিস্মিত সহকারে সৌদির এরকম সাহায্যের জন্য তারা কিং সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ এর প্রশংসা করেন ।
